ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা বস্তুনিষ্ঠ হওয়া প্রয়োজন: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৭, ২৮ ডিসেম্বর ২০২৩
নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা বস্তুনিষ্ঠ হওয়া প্রয়োজন: সিইসি
সিইসি কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা বস্তুনিষ্ঠ হওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, বৈঠকে মানবাধিকার চেয়ারম্যান মন্তব্য করেছেন- আমাদের গণমাধ্যমের আরো দায়িত্বশীল হওয়া উচিত এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে, সার্বিক নির্বাচন প্রক্রিয়া বা রাজনৈতিক প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখা প্রয়োজন। আমরা তার সঙ্গে সহমত পোষণ করি।

Advertisement

তিনি বলেন, নির্বাচনী মাঠ আমরা ঘুরে বেরিয়েছি। প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। প্রশাসনের সঙ্গে সভা করেছি। তাদের কাছ থেকে অভিযোগ পায়নি।

হাবিবুল আউয়াল বলেন, আমরা ভোটাধিকার প্রয়োগটায় জোর দিচ্ছি। সেখানে পোলিং এজেন্টরা থাকবেন, কেন্দ্রের ভেতরে পোলিং এজেন্টদের ভারসাম্যটা রক্ষা করতে হবে। সেখানে কোনো আন-অথরাইজড পারসন যেন প্রবেশ করতে না পারে এবং বাইরে থেকে, ভেতর থেকে গণমাধ্যম যদি কোনো অনিয়মের ছবি ক্যাপচার করে এবং এটা যদি সম্প্রচার করতে পারে, আমরা সেটাকে স্বাগত জানাবো। এভাবে একটা দৃশ্যমানতার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাটা যদি ফুটে ওঠে, তাহলে এর ক্রেডিবিলিটি বেড়ে যাবে এবং রং পারসেপশন তৈরি হওয়ার সুযোগটা কম হবে।

তিনি বলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচনকালীন মানবাধিকারের যে বিষয়গুলো আছে, সেগুলোকে হাইলাইট করে বক্তব্য দিয়েছেন। তিনি বিশ্বাস করেন এবং জানেন যে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং নির্বাচিত করা একটি ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, মৌলিক মানবাধিকার। তিনি আমাদের সহযোগিতা করতে চান। আমরাও তাদের সহযোগিতা করতে চাই এবং করবো।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!