[ জাতীয় ]
নির্বাচন নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর: সিইসি
ছবি: ডেইলি বাংলাদেশ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের যে জনবল রয়েছে তা দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সব প্রার্থীদের ভোটের মাঠে সমান সুযোগ দিতে নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করছে।
শনিবার সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং যেকোনো বিশৃঙ্খলা এড়াতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
.png)
তিনি আরো বলেন, নির্বাচনের দিন ইন্টারনেট স্বাভাবিক থাকবে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নির্বাচন নিয়ে মিথ্যা তথ্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, সিলেট সার্কিট হাউজে জেলার ৬টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের জিরো টলারেন্স রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!