মঙ্গলবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবাহাওয়া বার্তায় বলা হয়েছে, খুলনা এবং বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
.png)
এদিকে বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আর বর্ধিত ৫ দিনের পূর্বাভাস বলছে, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।