ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রতারণার সব অর্থ-সম্পদ ফ্রিজ করা হবে: সিআইডি প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ১৪ মার্চ ২০২৪
প্রতারণার সব অর্থ-সম্পদ ফ্রিজ করা হবে: সিআইডি প্রধান
সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়াসহ অন্যরা। ছবি: ডেইলি বাংলাদেশ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, যারা প্রতারণা করে গাড়ি-বাড়ি করছে এবং বিদেশে অর্থপাচার করছে তাদের সব সম্পদ, টাকা, ব্যাংকে জমাকৃত অর্থ ফ্রিজ করা হবে। একই সঙ্গে মানি লন্ডারিংয়ের মামলাও হবে। 

বৃহস্পতিবার মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ভার্চুয়াল টোপ থেকে সাবধান হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন সিআইডি প্রধান।

তিনি বলেন, যারা প্রতারণা করে মানুষের অর্থ হাতিয়ে নিয়ে টাকা পাচার করছে আমরা তাদের কাউকে ছাড় দেবো না। এরই মধ্যে আমরা বেশ কিছু ঘটনায় এমন অর্থ ফ্রিজ করেছি। এখনও আরো কিছু কাজ চলছে।

Advertisement

মোহাম্মদ আলী মিয়া বলেন, ইদানীং যেকোনো ব্যক্তিকে ফোন করে অথবা ফেসবুকে বিনা বিনিয়োগে অর্থ কামানো যায় বলে প্রলোভন দেখাচ্ছে। তারা আপনাকে ফোন করে বলবে ৩০০ টাকা বিনিয়োগ করলে ৬০০ টাকা পাবেন, বাসায় বসে বিনা পুঁজিতে লাভবান হবেন, নানা কথা বলে আকৃষ্ট করছে। 

সিআইডি প্রধান বলেন, তাদের ফাঁদে পা দিলেই তারা একটি লিংক পাঠায়। তাতে ক্লিক করলে তারা আপনাকে টোপ হিসেবে কিছু টাকা দিচ্ছে, এরপর সেই লিংক বন্ধ করে দিচ্ছে। পরে জিম্মি করে টাকা আদায় করছে চক্রটি। চক্রটির সঙ্গে বিদেশি একটি চক্র জড়িত। আমরা তাদের নিয়ে কাজ করছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সিআইডি
লিংক সফলভাবে কপি হয়েছে!