ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের ৩ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৭, ২৩ মার্চ ২০২৪
দেশের ৩ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
ফাইল ফটো

দেশের তিনটি অঞ্চলে রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফ ও মোংলায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের রাজারহাটে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!