ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
ঈদযাত্রা

দুপুরের আগেই পশ্চিমাঞ্চলের ১৫ হাজার টিকিট বিক্রি শেষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১১, ২৮ মার্চ ২০২৪
দুপুরের আগেই পশ্চিমাঞ্চলের ১৫ হাজার টিকিট বিক্রি শেষ
ফাইল ফটো

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রার পঞ্চম দিনের (৭ এপ্রিল) টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এদিন সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়ে দুপুরের আগেই পশ্চিমাঞ্চলের ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী— দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের ১৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। এই অঞ্চলের মোট আসন সংখ্যা প্রায় ১৬ হাজার। এই সময় ওয়েবসাইটে হিট হয়েছে ৮২ লাখ বার। এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। কাউন্টার থেকে কোনো টিকিট প্রিন্ট করা হচ্ছে না। আর এবার প্রথম ওটিপি সিস্টেম চালু করা হয়েছে।

Advertisement

মাসুদ সারওয়ার বলেন, এবার ঈদে পশ্চিমাঞ্চলের জন্য আজকের রেগুলার টিকিট ১৫ হাজার ৯৩৩টি। আর পূর্বাঞ্চলের জন্য নির্ধারিত টিকিট ১৬ হাজার ১০০টি। তবে ঈদ উপলক্ষে ৭ তারিখ যে স্পেশাল ট্রেন যাবে, সেখানের আরো ৫০০ টিকিট যোগ হবে দুই অঞ্চলের জন্য।

আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি হলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গত ২৪ মার্চ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট এবার অনলাইনে বিক্রি করা হচ্ছে।

পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টায়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!