ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সিলেটসহ ৩ বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪, ২ এপ্রিল ২০২৪
সিলেটসহ ৩ বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস
ফাইল ফটো

দেশের সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে হালকা-মাঝারি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

এদিকে রাজধানী ঢাকাসহ ৪ বিভাগে মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। আবহাওয়া অফিস বলছে, এমন অবস্থা আরো অন্তত সপ্তাহখানেক থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা কমবে। অন্যদিকে চট্রগ্রাম, সিলেট ও ময়ময়নসিংহে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ তিন বিভাগে হতে পারে শিলাবৃষ্টিও।

শীতকালটা এবার একটু দীর্ঘায়িত হওয়ায় ফাগুন হাওয়া বিরাজ করেছে চৈত্রের দুটি সপ্তাহ। চৈত্রের দ্বিতীয়ার্ধে এসে বসন্ত বাতাস হয়ে উঠছে গরম। 

তৃতীয় সপ্তাহের শুরুতে রাজধানীতে এখনো কাঠফাটা গরম না পড়লেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে, গায়ে লাগছে অস্বস্তি।

Advertisement

দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সামনে গরম আরো বাড়তে যাচ্ছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে আরো অন্তত ৭ দিন থাকবে মৃদু থেকে মাঝারি তাপদাহ। 

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমও অনুভূত হবে বেশি।

এদিকে, চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও দমকা হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস বলছে, যেকোনো সময় কালবৈশাখী ঝড় হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!