[ জাতীয় ]
সব আন্তঃনগর ট্রেনের ডে অফ বাতিল, চলবে আরো ৮ জোড়া
ফাইল ফটো
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে আজ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে ৮ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের প্রকাশিত ঈদুল ফিতরের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
রেলওয়ের কার্যবিবরণী অনুযায়ী, বুধবার (৩ এপ্রিল) থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের ডে অফ (সাপ্তাহিক ছুটি) প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।
.png)
এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৫০টি এমজি এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি বিজি কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে।
এদিকে বুধবার থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। গত ২৪ মার্চ যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তারা আজ ভ্রমণ করছেন। আবার বুধবারই ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যারা আজ টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৩ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!