ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ঈদে টোলপ্লাজায় ভাংতি টাকা রাখার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২০, ৫ এপ্রিল ২০২৪
ঈদে টোলপ্লাজায় ভাংতি টাকা রাখার অনুরোধ
ফাইল ফটো

ঈদ উপলক্ষে যানবাহন চলাচলের সুবিধার্থে টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকার সংকুলান রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগে তিনদিন ও ঈদের পরের তিনদিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে উল্লিখিত সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ রফতানিপণ্যবাহী যানবাহন, ওষধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহন ও বাসের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না।

এছাড়া যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখার নিমিত্তে যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে (ফোন: ০২-৫৫০৪০৭৩৭, মোবাইল: ০১৫৫০০৫১৬০৬) যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!