[ জাতীয় ]
ঈদের দিন বন্ধ থাকবে আন্তঃনগর ট্রেন
ফাইল ফটো
ঈদুল ফিতরের দিন সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
তবে বিশেষ সিদ্ধান্তে দুই-একটি কমিউটার ট্রেন চলাচল করলেও কোন কোন ট্রেন চলবে, তা ঈদের দু’দিন আগে সিদ্ধান্ত নেয়া হবে।
শুক্রবার ঢাকা বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
.png)
তিনি বলেন, যাত্রীদের রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তিন জায়গায় টিকিট দেখিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। ঈদের দিন সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে কয়েকটি কমিউটার ও মেইল ট্রেন চলাচল করবে।
এদিকে, মেইল ট্রেনের মধ্যে শুধু ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টগ্রাম মেইল চলাচল করবে বলে রেলওয়ের একটি সূত্র জানিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!