ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪০, ২৫ এপ্রিল ২০২৪
মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যদের মিয়ানমারে হস্তান্তর করা হয়েছে। দেশটিতে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন তারা।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কক্সবাজারে বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। 

Advertisement

তিনি বলেন, ভোরে বিজিপি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজারে বিআইডাব্লিউটিএ ঘাট কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চিন ডুইনের উদ্দেশে কক্সবাজারে বিআইডাব্লিউটিএ ঘাট ত্যাগ করে। এর আগে জাহাজে করে আসা মিয়ানমারের প্রতিনিধিরা ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপি ও অন্যান্য সদস্যদের দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করেন। সেখানে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে জাহাজে করে আসা বিজিপি সদস্যদের কাছে আশ্রয়প্রাপ্তদের হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!