অ্যাকুওয়েদার আরো জানিয়েছে, রাতের বেলা ঢাকার তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা অনুভূত হবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার প্রায় সব অংশের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে।
তীব্র তাপপ্রবাহে রাজধানী ঢাকার বাসিন্দারা এতটাই খারাপ অবস্থায় পড়েছিলেন যে, গতকাল মাঝরাতে বৃষ্টি নামার পর অনেকে বাইরে বের হয়ে পড়েন শুধুমাত্র বৃষ্টিতে ভেজার জন্য। বৃষ্টির সময় ঝড়ো হাওয়াও বইছিল। এই ঝড়ো হাওয়ার চারপাশের পরিবেশকে আরো শীতল করে দেয়।
.png)
ঢাকার আশপাশের অঞ্চলগুলোর মধ্যে গতকাল কুমিল্লায় প্রথমে বৃষ্টিপাত হয়। এরপর মুন্সিগঞ্জে নামে স্বস্তির বৃষ্টি। মুন্সিগঞ্জকে ভিজিয়ে নারায়ণগঞ্জকে ভেজায় বহুল প্রতীক্ষিত এ বৃষ্টি। এরপর রাত ৯টার দিকে এক পশলা বৃষ্টিতে ভেজে রাজধানী ঢাকার কিছু অংশ। আর মাঝরাতে পুরো আকাশ ভেঙে নামে অঝোর ধারা।
বৃষ্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেককে পোস্ট করতে দেখা গেছে। বৃষ্টি নামার পর তারা সন্তুষ্টি প্রকাশ করেন।