ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিমানের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪১, ১৫ মে ২০২৪
বিমানের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট
ফাইল ফটো

মিশর থেকে লিজে আনা দুই উড়োজাহাজ বাবদ ১ হাজার ১৬৪ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডিসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক।

বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে দুদকের উপপরিচালক আনোয়ারুল হক চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- বিমানের সাবেক এমডি কেভিন জন স্টিল এবং সাবেক পরিচালক ফ্লাইট অপারেশনস ক্যাপ্টেন ইশরাত আহমেদসহ অন্যরা।

Advertisement

২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।

এদের মধ্যে ১৪ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন করে ৭ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেছে সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!