ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

টানা কয়দিন ঝরবে এই বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৬, ২৭ মে ২০২৪
টানা কয়দিন ঝরবে এই বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস
ফাইল ফটো

ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন অবস্থায় সারাদেশে হালকা থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানান তিনি।

Advertisement

সোমবার আবহাওয়া অধিদফতরের সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে। এটি দুর্বল হয়ে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি হয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে।

মঙ্গলবার ও বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বজলুর রশিদ আরো জানান, বৃষ্টি কিছুটা কমে বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

তিনি আরো জানান, রিমালের প্রভাবে রোববার উপকূলে অতি ভারী বৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য স্থান ভ্যাপসা গরম অনুভূত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!