বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ঘূর্ণিঝড় পরবর্তী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক ৪ লাখ ৫৩ হাজার ৮১ জন। এরই মধ্যে আরইবির ২ কোটি ৮২ লাখ এবং ওজোপাডিকোর ৩ লাখ ৯৫ হাজার ৫৩১ জন গ্রাহককে পুনঃসংযোগ প্রদান করা হয়েছে।
.png)