ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৯২ হজযাত্রীর ভিসা না হওয়ায় ৯ এজেন্সিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৮, ৩০ মে ২০২৪
২৯২ হজযাত্রীর ভিসা না হওয়ায় ৯ এজেন্সিকে শোকজ
ফাইল ফটো

নির্ধারিত সময়ের মধ্যে ২৯২ জন হজযাত্রীর ভিসা না করায় ৯ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুল হকের সই করা চিঠিতে তাদের শোকজ করা হয়।

একইসঙ্গে যেসব হজযাত্রীর ভিসা এখনো হয়নি আজকের মধ্যেই তাদের ভিসা করার নির্দেশ দেওয়া হয় চিঠিতে। অন্যথায় এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানায় মন্ত্রণালয়।

Advertisement

শোকজ খাওয়া এজেন্সিগুলো হলো- মেহমান ট্রাভেলস, গ্লোবাল ভিশন, খাদিম ওভারসিজ, ফিকাস ট্রাভেলস, দেশ ভ্রমণ ট্রাভেলস, মোবাশ্বেরা ট্রাভেল, হলি দারুনন্নাজাত, এমএস সালসাভিল ও নর্থ বাংলা হজ এজেন্সি।

এই ৯ এজেন্সির অধীনে মোট দুই হাজার ৫৬৯ জন হজযাত্রী চলতি বছর হজে যাওয়ার কথা ছিল। এর মধ্যে ভিসা হয়নি ২৯২ জনের।

শোকজ চিঠিতে বলা হয়, গত ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। এরপর ১৯ মে থেকে বারবার হজযাত্রীদের ভিসা দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য বলা হলেও তারা পাত্তা দেয়নি। এখনও ২৯২ জনের ভিসা হয়নি। ভিসা বা অন্য কোনো কারণে এই হজযাত্রী হজে যেতে না পারলে এর দায়ভার এসব এজেন্সিকে নিতে হবে। এদিকে বুধবার রাত পর্যন্ত পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন যাত্রী‌। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদি আবর পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৫ হাজার ৯২৭ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!