ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদযাত্রা: এক ঘণ্টায় শেষ ১২ জুনের টিকিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ২ জুন ২০২৪
ঈদযাত্রা: এক ঘণ্টায় শেষ ১২ জুনের টিকিট
প্রতীকী ছবি

বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার প্রথম দিনে পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার (২ জুন) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয়। এরপর প্রথম ঘণ্টাতেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। আজ দেওয়া হলো ১২ জুনের টিকিট।

এবারো ঈদযাত্রার ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। রোববার দুপুর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দেওয়া হবে।

গত বছর থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর এবং জন্মতারিখ দিয়ে নিবন্ধন করা যাত্রীর কাছে টিকিট বিক্রি করছে রেলওয়ে। গত ঈদ থেকে যুক্ত হয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)। এবারের ঈদেও একই পদ্ধতিতে টিকিট দেওয়া হবে।

Advertisement

আগামী ১৭ জুন ঈদুল ফিতর উদযাপিত হবে ধরে টিকিট বিক্রির পরিকল্পনা সাজিয়েছে রেলওয়ে। ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন, ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট ৬ জুন বিক্রি করা হবে। ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। সেদিন দেওয়া হবে ২০ জুনের টিকিট। ২৪ জুন পর্যন্ত রেলের ফিরতি যাত্রা চলবে। এবার ঢাকা থেকে বহির্গামী ৪৩ আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০। ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে ঈদযাত্রায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!