ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ব্রুনাইতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নওরীন আহসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ৫ জুন ২০২৪
ব্রুনাইতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নওরীন আহসান
নওরীন আহসান- ফাইল ফটো

ব্রুনাই দারুসালামে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নওরীন আহসানকে। দেশটিতে বর্তমান হাইকমিশন নাহিদা রহমান সুমনার স্থলাভিষিক্ত হবেন তিনি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নওরীন আহসান বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের সদস্য। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা শাখার মহাপরিচালক হিসেবে কাজ করছেন।

Advertisement

এর আগে, প্রেটোরিয়া, দ্য হেগ ও অটোয়ায় কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন এই পেশাদার কূটনীতিক।

নওরীন আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!