ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভিসা নীতির চাপে বাংলাদেশিরা, রেমিট্যান্স কমার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৫, ৩ জুন ২০২৪
ভিসা নীতির চাপে বাংলাদেশিরা, রেমিট্যান্স কমার আশঙ্কা
ফাইল ফটো

বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করেছে আরব আমিরাত। ভিজিট ভিসা, আনস্কিলড লেবার ভিসা ও পার্টনার ভিসা প্রদানে কঠোর শর্ত জুড়ে দিয়েছে দেশটি। ফলে দেশটিতে বাংলাদেশিদের স্রোত কমেছে। এটি অব্যাহত থাকলে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভিসার মেয়াদ শেষ ও বসবাস লিঙ্গ পরিবর্তন সনদ জালিয়াতিসহ বিভিন্ন সময় আনা অনিয়মের অভিযোগ উঠে আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের বিরুদ্ধে। এ প্রবণতা ঠেকাতে কঠোর হলো দেশটি। বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্যাপক কড়াকড়ি করেছে। ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশি ভিসা প্রাপ্তিরা।

প্রবাসী কমিউনিটির নেতা ইসমাইল গনি চৌধুরী বলেছেন, এমন কড়াকড়ি চলতে থাকলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে। দুবাইতে আগে একটি লাইসেন্সে ৩-৪ জনের পার্টনার ভিসা করার সুযোগ ছিল। এটি বন্ধ করে দেওয়া হয়েছে। লাইসেন্স করতে প্রতিষ্ঠান ও ব্যবসাও দেখাতে হবে। স্কিলড ভিসা যারা করতে পারতেছে তারা করতেছে সার্টিফিকেট এর মাধ্যমে। যারা পারতেছে না তাদের জন্য একটি সুযোগ ছিল এটা হল যে লাইসেন্সটার জন্য পার্টনার ভিসা।

Advertisement

দুবাই হাবিবুর রহমান টাইপিং’র মালিক হাবিবুর রহমান জানান, যেকোনো ধরনের লাইসেন্সে পার্টনার ভিসা দু’জনকে দেওয়া হতো। সেটা এখন কমিয়ে একজনকে নিয়ে আসা হয়েছে।

আজমান মানামা টাইপিং সেন্টারের মালিক কামাল হোসেন সুমন জানান, স্কিলড ভিসার ক্ষেত্রেও জুড়ে দেওয়া হয়েছে কঠিন শর্ত। গ্র্যাজুয়েশন সার্কিট ছাড়া কোনো বাংলাদেশিকে ভিসা দেওয়া হচ্ছে না। সার্টিফিকেটে শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসে সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। তবে সেক্ষেত্রে তাকে প্রতিষ্ঠান ও ব্যবসা দেখাতে হবে।

তাদের মতে, যদি দ্রুত ভিসানীতি সহজ করার জন্য কূটনৈতিকভাবে উদ্যোগ নেয়া না হয়, রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা অনেকটাই বন্ধ রয়েছে। ভিজিট ভিসার জন্য আবেদন করলে ৮০ শতাংশ আবেদন রিজেক্ট হচ্ছে। কেউ কেউ ভিজিট পাওয়ার পর দুবাই ঢোকার চেষ্টা করলেও তাদের অনেককেই নানা কারণ দেখিয়ে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে। এমনটা চলতে থাকলে শ্রমবাজারে ব্যাপকভাবে ক্ষতির আশঙ্কা করছেন প্রবাসীরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!