আগামী ২৪ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। দুদকের সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরকে ৯ জুন তলব করেছিল দুদক। এরই পরিপ্রেক্ষিতে আজ দুদক কার্যালয়ে উপস্থিত না হয়ে সময় চেয়ে আবেদন করেন তারা।
.png)
গত ২৮ মে জিজ্ঞাসাবাদের জন্য বেনজীর ও তার পরিবারের সদস্যদের নোটিশ পাঠায় দুদক। গত বৃহস্পতিবার বেনজীর ও রোববার তার স্ত্রী এবং মেয়েদের দুদকে তলব করা হয়।
বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠিয়েছিল দুদক। পরে বেনজীরের পক্ষে তার আইনজীবী বুধবার ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন। পরে তাকে ১৫ দিন সময় বাড়িয়ে ২৩ জুন ফের তলবি চিঠি দেওয়া হয়।
এদিকে এর মধ্যেই জানা গেছে, বেনজীর আহমেদ স্ত্রী ও কন্যাদের নিয়ে দেশের বাইরে গেছেন।
গত ১৮ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও ফ্রিজের আদেশ দেন আদালত।
অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন।