[ জাতীয় ]
দ্বৈত নাগরিকত্ব থাকলেও যেভাবে পাবেন এনআইডি, জানালেন সিইসি
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবীবুল আউয়াল বলেছেন, বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে, দ্বৈত নাগরিকত্ব থাকলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যাবে।
সোমবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে এখনো জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।
.png)
তিনি আরো বলেন, জাতীয় পরিচয়পত্র এখনো ১০০ ভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেন না। একইসঙ্গে যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!