ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কাল থেকে টানা যে কয়দিন ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ১৩ জুন ২০২৪
কাল থেকে টানা যে কয়দিন ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
ফাইল ফটো

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এরই মধ্যে ঘরমুখো মানুষের ব্যস্ততা বেড়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। সরকারি চাকরিজীবীদের এবার টানা পাঁচ দিনের ছুটি মিলছে। 

অনেকেই এক দিন ছুটি নিয়ে এবার ঈদুল আজহায় টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন। এ ছুটির মধ্যে চার দিনই থাকছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

দেশে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র ঈদুল আজহা আগামী ১৭ জুন উদযাপিত হবে।

Advertisement

এবার সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন, যা চলবে ১৮ জুন পর্যন্ত। 

এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। 

তবে অনেকেরই আবার ১৯ জুন (বুধবার) ঐচ্ছিক ছুটি। এর সঙ্গে ২০ জুন (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন। কারণ পরের পরের ২১ ও ২২ জুন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!