[ জাতীয় ]
ঈদে অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট বাড়লো
ফাইল ফটো
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ঈদের আগে অভ্যন্তরীণ রুটে বিভিন্ন গন্তব্যে ২০টি এবং ঈদের পরে ৯টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
.png)
এতে আরো বলা হয়, যাত্রীদের যানজটমুক্ত স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতি বছর ঈদ উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ।
এছাড়া টিকিট ক্রয় ও ফ্লাইট শিডিউল সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটে ভিজিট করতে অথবা বিমান কল সেন্টার ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!