ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাত থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৩, ১৪ জুন ২০২৪
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাত থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ
ফাইল ফটো

আর দুদিন পেরোলেই উদযাপিত হবে কোরবানির ঈদ। এরই মধ্যে ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে মানুষ নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা করেছেন। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শুক্রবার রাত থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের এক পরিকল্পনায় জানানো হয়, ১৪ জুন রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্য ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব পণ্যবাহী (গুডস) ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। এ ছাড়া আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আরো বলা হয়, ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস বা বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

Advertisement

এদিকে কোরবানির পশু পরিবহনের সবশেষ ট্রেন শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে পশ্চিমাঞ্চল থেকে পশু পরিবহনের লক্ষ্যে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ পরিচালনা করা হয়েছে।

এছাড়া পূর্বাঞ্চলে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে ১২ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ এবং ১৩ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ চলেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঈদযাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!