ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাসেলস ভাইপার দেখলেই জানান স্নেক রেসকিউ টিমকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ২১ জুন ২০২৪
রাসেলস ভাইপার দেখলেই জানান স্নেক রেসকিউ টিমকে
ফাইল ফটো

দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে রাসেলস ভাইপার এখন আতঙ্কে নাম। রাসেল’স ভাইপার বা চন্দ্রবোড়া একটি মারাত্মক বিষধর সাপ। সাপটিকে আতঙ্ক হিসেবে না দেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বন্যপ্রাণী অধিদফতর।

অন্যদিকে রাসেল'স ভাইপার সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’কে জানানোর আহ্বান জানিয়েছেন টিমের রেসকিউয়ার এবং সভাপতি মো. রাজু আহমেদ।

শুক্রবার ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় এমন বার্তা অনেকেই শেয়ার করছেন। ফোন নম্বর ০১৭৮০৯৩২৭১৭ উল্লেখ করে সেখানে বলা হয়েছে, রাসেলস ভাইপার সাপ দেখা গেলে স্নেক রেসকিউ টিমকে জানালে বিনামূল্যে সাপ উদ্ধার করে আপনাকে বিপদ মুক্ত করবে।

Advertisement

গণমাধ্যমকে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সভাপতি মো. রাজু আহমেদ বলেন, সাপটি বাংলাদেশে অনেক আগে থেকেই ছিল। তবে রাজশাহীর বরেন্দ্রভূমি দিকে তারা বাস করতো। গত দুই-এক বছরের বন্যায় এটি নদীর পানিতে ভেসে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। তবে মূলত পদ্মা নদীকেন্দ্রিক এ সাপ দেখা যাচ্ছে। এরা মূলত নদী দিয়ে চলাচল করে। নদী এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই থাকে। এর বাইরে তারা যায় না।

রাজু আহমেদ বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেকে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য শেয়ার করছে। আসলে পদ্মা নদীর নিকটবর্তী ছাড়া রাসেলস ভাইপার সাপ অন্য কোথাও দেখা যায়নি বা দেখা যাবেও না। আমাদের সংগঠনে প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ রেসকিউয়ার সেচ্ছাসেবী সদস্য রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাপ সংরক্ষণ ও মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!