ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আলোচিত মতিউরের বিরুদ্ধে তদন্তে নামছে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ২৩ জুন ২০২৪
আলোচিত মতিউরের বিরুদ্ধে তদন্তে নামছে দুদক
ফাইল ফটো

ছেলের ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, এই লক্ষ্যে দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্ব তিন সদস্যের টিম গঠন করা হয়েছে।

জানা গেছে, গত ৪ জুন মতিউর রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

এদিকে রোববার সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরপি) এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

ঈদুল আজহায় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে সিফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে।

এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!