মঙ্গলবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল পাসপোর্ট অধিদফতরের আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে।
বেনজীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বেসরকারি চাকরিজীবী পরিচয়ে তিনি সাধারণ পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও নজিরবিহীন জালিয়াতির আশ্রয় নেন। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদফতর।
.png)
সাবেক এই আইজিপি পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি বলেও জানা গেছে।