ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪৪তম বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু যেদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৩, ২৯ জুন ২০২৪
৪৪তম বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু যেদিন
ফাইল ফটো

৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পরিবর্তন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তুন সময়সূচি অনুযায়ী, পিএসসির প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা আগামী ৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ৫ আগস্ট। 

গত মঙ্গলবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে পিএসসির প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা নেয়া হবে। ৯ জুলাই থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন ১৫০ জন করে প্রার্থীর পরীক্ষা নেয়া হবে। শেষ দিনে অর্থাৎ ৫ আগস্ট পরীক্ষা নেয়া হবে ৪৬ জন প্রার্থীর।

Advertisement

এর আগে, ৩০ এপ্রিল ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে পিএসসি। যেখানে ৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!