ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বিমানের বহরে যুক্ত হবে আরো ৩২ এয়ারক্রাফট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ৩০ জুন ২০২৪
বিমানের বহরে যুক্ত হবে আরো ৩২ এয়ারক্রাফট
ছবি: ডেইলি বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভুঞা বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আগামী ১০ বছরের মধ্যে নতুন ৩২টি এয়ারক্রাফট যুক্ত করা হবে।

রোববার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

বিমান এমডি বলেন, এসব উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং বোয়িং কোম্পানির কাছ থেকে কেনা হবে।

অনুষ্ঠানে সিডনি, টোকিও ও কুনমিংসহ বিমানের আরো কয়েকটি নতুন রুট বাড়ানোর পরিকল্কপ্পনা চলছে বলেও জানিয়েছেন জাহিদুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!