[ জাতীয় ]
অবশেষে বদলি হলেন এনবিআরের সেই ফয়সাল
ফাইল ফটো
এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল বগুড়ায় বদলি করা হয়েছে।
এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন শাখা) শহিদ্দুজ্জামান স্বাক্ষরিত রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল বগুড়ায় কর্মরত অতিরিক্ত কমিশনার মো. মনিরুজ্জামানকে এনবিআরের প্রথম সচিব (কর) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
.png)
এদিকে জানা গেছে, ফয়সালের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এনবিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!