[ জাতীয় ]
সময় টিভির সেই সাংবাদিক বরখাস্ত
ছবি: সংগৃহীত
অপেশাদার আচরণের কারণে সময় টিভির ভিডিও জার্নালিস্ট মো.শরীয়তুল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ ৷ একই সঙ্গে তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে৷ কোটা সংস্কার আন্দোলন চলাকালে তিনি অপেশাদার আচরণ করেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সময় টিভির মানব সম্পদ বিভাগ থেকে তাকে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়।
এতে বলা হয়েছে, বুধবার (১৭ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় দায়িত্বরত অবস্থায় অপেশাদার আচরণের কারণে সময় টিভির ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ন হয়।
.png)
এর আগে গতকাল (১৭ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দায়িত্ব পালনকালে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলি করার জন্যে পুলিশ সদস্যদের অনুরোধ করেন তিনি, যা পরে ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি ব্যাপক সমালোচনারও জন্ম দেয়।
ডেইলি-বাংলাদেশ/কেবি/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাংবাদিক
লিংক সফলভাবে কপি হয়েছে!