ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পিএসসির সব পরীক্ষা ৩১ জুলাই পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ২৪ জুলাই ২০২৪
পিএসসির সব পরীক্ষা ৩১ জুলাই পর্যন্ত স্থগিত
ফাইল ফটো

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা আগামী ৩১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

গত সোমবার (২২ জুলাই) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা, অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা (জুন-২০২৪), নন-ক্যাডারের স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্ট, এমসিকিউ বা বাছাই পরীক্ষা, ব্যবহারিক বা সাঁটলিপি পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

Advertisement

এসব পরীক্ষার তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট এবং গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!