ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, জানালো বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ২৬ জুলাই ২০২৪
মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, জানালো বিটিআরসি
ফাইল ফটো

মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর আগামী সপ্তাহের শুরুর দিকে ফের চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। 

শুক্রবার সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, এখনো মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।

তিনি বলেন, যেসব সঞ্চালন লাইন এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে, সেজন্য পরীক্ষা নিরীক্ষা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে রোব-সোমবারে চালু করার পরিকল্পনা আছে।

Advertisement

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা।

এর পরদিন সারা দেশে ব্রডব্যান্ড ইন্টানেটও বন্ধ করে দেওয়া হয়। পরে পাঁচ দিন পর গত মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!