[ জাতীয় ]
ট্রেন চলাচলের বিষয়ে যা জানালেন রেলের ডিজি
ফাইল ফটো
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত বলেছেন, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় ট্রেন চলাচল সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। সিদ্ধান্ত নেয়া হলে জানানো হবে।
রোববার সকালে এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন তিনি। এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ১৮ জুলাই থেকে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে গত বুধবার (২৪ জুলাই) থেকে সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলাচল শুরু হলেও পরদিন থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু বিজিবি প্রহরায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করছে।
.png)
রেলওয়ে সূত্রে জানা গেছে, কারফিউ চলমান থাকায় ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি রেল ও এর যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। ফলে কারফিউ না উঠলে আপাতত ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রেলওয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!