[ জাতীয় ]
ক্রেডিটেশন সনদ পেলো বিএসটিআই
ফাইল ফটো
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (ব্যাব) থেকে অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার কাছ থেকে গত মঙ্গলবার অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করেন বিএসটিআই মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সনদ গ্রহণের সময় ব্যাবের মহাপরিচালক মু. আনোয়ারুল আলমসহ শিল্প মন্ত্রণালয়, বিএসটিআই এবং ব্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)
এর আগে, বিএসটিআইয়ের রসায়ন, খাদ্য, মাইক্রোবায়োলজি, সিমেন্ট এবং টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরিগুলো ভারত থেকে অ্যাক্রেডিটেশন অর্জন করে।
ব্যাব প্রতিষ্ঠার পর থেকে বিএসটিআইয়ের রসায়ন, খাদ্য, মাইক্রোবায়োলজি, সিমেন্ট এবং টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরিগুলো লাভ করে। বর্তমানে ইলেকট্রিক্যাল পণ্যসহ ৩৭টি পণ্যের ৩০৬টি প্যারামিটার ব্যাব কর্র্তৃক অ্যাক্রেডিটেড।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!