ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দিগন্ত টিভির সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ৮ আগস্ট ২০২৪
দিগন্ত টিভির সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার
ফাইল ফটো

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ ১১ বছর পর প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত ৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন। চ্যানেলটি নতুন করে চালু করার বিষয়ে আলোচনা করতেই তারা একত্রিত হন।

Advertisement

এর আগে, ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্ব-জ্ঞানহীনতার অভিযোগ এনে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!