[ জাতীয় ]
বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ নেই: আসিফ মাহমুদ
ছবি- সংগৃহীত
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানকে ঘিরে হামলাকারীদের বিরুদ্ধে সারাদেশে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নেয়ার সুযোগ নেই।
.png)
আসিফ মাহমুদ বলেন, আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সকলের বিরুদ্ধে সারাদেশের ভিকটিমদের (ভুক্তভোগীদের) মামলা করার আহ্বান জানাচ্ছি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অন্তর্বর্তীকালীন সরকার
লিংক সফলভাবে কপি হয়েছে!