ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ড. ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০, ১৩ আগস্ট ২০২৪
ড. ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম
ড. মুহাম্মদ ইউনূস (বামে), বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম (ডানে)। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম।

সোমবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তার প্রেস সচিব হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমি তাকে এবং জাতির সেবার এ সুযোগ পেয়ে গর্বিত। আমি এখনো নিয়োগপত্র পাইনি। আশা করছি, দু-একদিনের মধ্যে পেয়ে যাব।’

Advertisement

শফিকুল আলম বলেন, ‘২০ বছর ধরে কাজ করে যাওয়া বার্তাসংস্থা এএফপিও চায় আমি তাদের সঙ্গে থাকি। তারা একটি বড় পরিবার. তারা আমাকে এত বছর ধরে সমর্থন করেছে যেমন একজন বাবা তার সন্তানকে সমর্থন করেন। তবে আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি আপনার দোয়া চাই।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!