মঙ্গলবার দুপুরে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশ নিরপেক্ষভাবে এবং গণতান্ত্রিক উপায়ে কাজ করবে। এজন্য অপরাধীদের মোকাবিলায় নীতিমালা অনুসরণ করতে প্রশিক্ষণের ওপর বেশি জোর দিতে হবে।
.png)
পোশাক পরিবর্তনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, পোশাক একটি মাইন্ডসেট তৈরি করে। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে, যেখানে এই পোশাক পরে পুলিশ সদস্যরা আহত ও নিহত হয়েছেন। তাই পোশাক পরিবর্তন করা প্রয়োজন।
ময়নুল ইসলাম আরো বলেন, সাম্প্রতিক বিক্ষোভে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে স্বাধীনভাবে তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: বিবিসি