[ জাতীয় ]
বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে কাজ করবে যুক্তরাজ্য: সারাহ কুক
ছবি- সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, শান্তি শৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে। এজন্য এ সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য।
বুধবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
সারাহ কুক বলেন, অনেক জীবনের বিনিময়ে এসেছে এই অর্জন। এসময় আন্দোলনের সাথে থাকা ছাত্রদের সাহসিকতার প্রশংসা করেন কুক।
.png)
চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে অভিমত দিয়েছিল যুক্তরাজ্য। তবে সেসময়ে দেশটি জানায়, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্তরাজ্য যুক্ত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যুক্তরাজ্য
লিংক সফলভাবে কপি হয়েছে!