[ জাতীয় ]
১৩ মন্ত্রণালয়ে নতুন তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
ফাইল ফটো
তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনের জন্য ১৩ মন্ত্রণালয়ে নতুন ১৩ জন কর্মকর্তাকে এসব মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে তথ্য অধিদফতর।
সেই আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের সদস্য এ অধিদপ্তরের এসব কর্মকর্তাদের তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনের জন্য এসব মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।
এর আগে গত বৃহস্পতিবার এক অফিস আদেশে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৪২ জন জনসংযোগ কর্মকর্তার সংযুক্তি বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অন্তর্বর্তীকালীন সরকার
লিংক সফলভাবে কপি হয়েছে!