ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সচিব পদের দুই কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১১, ১৭ আগস্ট ২০২৪
সচিব পদের দুই কর্মকর্তাকে বদলি
ফাইল ফটো

সচিব পদের দুই কর্মকর্তাকে বদলি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নিয়োগ দেওয়ার তিন দিনের মাথায় মো. মোকাব্বির হোসেনকে বদলি করা হয়েছে। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেন।

Advertisement

ঐদিনই জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: সচিব
লিংক সফলভাবে কপি হয়েছে!