রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, ব্যয় কমাতে হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না।
.png)
উপদেষ্টা আরো বলেন, চেনামুখের ঠিকাদারি আর চলবে না। ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই, সেগুলো দেখতে বলেছি। যেখানে সেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না।
এর আগে গত ১৮ জুলাই শিক্ষার্থী-জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়। এরই মধ্যে কেটে গেছে ৩০ দিন। কিন্তু মেট্রোরেল চালু করছে না কর্তৃপক্ষ। এর আগেও চালু করার সিদ্ধান্ত নিলেও চালু করা যায়নি। এতে চরম ভোগান্তিতে রয়েছেন মেট্রোতে চলাচলকারী যাত্রীরা।