[ জাতীয় ]
জাতিসংঘের তদন্ত দল কবে ঢাকায় আসছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস
কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করতে আগামী সপ্তাহেই জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জাতিসংঘের তদন্ত দলকে সহযোগিতা করব। এছাড়া জাতিসংঘের কাছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয়ে আরো সহায়তা চাওয়া হবে।
.png)
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা প্রথম অগ্রাধিকার হবে। এছাড়া কৃষিতে উৎপাদন বাড়ানোর টার্গেট রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!