মঙ্গলবার রাজধানীর মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদফতরের সম্মেলন কক্ষে তিনি এ আহ্বান জানান।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
.png)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি ৪) ড. উত্তম কুমার দাশ, উপ-পরিচালক মোঃ আব্দুল আলীম, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম সরকার, থানা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সায়েম মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সাহা, উচ্চমান সহকারী খায়ের আহমেদ মজুমদার এবং অফিস সহায়ক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।
দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,১৪,৬৩০টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৭টি।
মোট প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা ১,৯৭,১৩,৬৮৫ জন। মোট প্রাথমিক শিক্ষকের সংখ্যা ৬,৫০,২৯৩ জন। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:২৯। শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান ১০০%। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মোট অনুমোদিত পদের সংখ্যা ৪,৪৭,১৪৯টি। এর মধ্যে কর্মরত পদ সংখ্যা ৪,২৪,০৪৩টি।