ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এনআইডি সেবা বন্ধ অনির্দিষ্টকাল, দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৫, ২১ আগস্ট ২০২৪
এনআইডি সেবা বন্ধ অনির্দিষ্টকাল, দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচি
সংগৃহীত ছবি

দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারিরা। 

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তরসহ দুদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য তারা জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সেবা বন্ধও করে দিয়েছেন।

দ্বিতীয় দিনে বুধবার সকালেও ইসির সামনে আইডিইএ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন।

Advertisement

তারা বলেন, এ প্রকল্পের আওতাধীন কর্মীদের অবিলম্বে আউটসোর্সিং থেকে রাজস্বের অধীনে নিয়ে আসতে হবে। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধেরও ঘোষণা দেন।
 
মঙ্গলবার বিকেল থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়। দাবি মেনে নেয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা।

ইসি সূত্র জানায়, আইডিইএ প্রজেক্টের লোকবল ২ হাজার ২৬০ জন। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে ইসি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!