[ জাতীয় ]
জাতিসংঘের কারিগরি দল ঢাকায় আসছে কাল
ফাইল ফটো
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রাথমিক কারিগরি দল ঢাকায় আসছে আগামীকাল বৃহস্পতিবার। আগামী ২৮ আগস্ট পর্যন্ত প্রতিনিধি দলটির ঢাকায় থাকার কথা। এই সময় তারা সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করবেন। কয়েকজন উপদেষ্টার সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাদের।
বুধবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বলেন, ছাত্র আন্দোলনে সহিংসতা, মৃতের সংখ্যা সব সার্বিক বিষয়ে তদন্ত করতে চায় জাতিসংঘ। এমন আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন সংস্থাটির হাইকমিশনার ফলকার টুর্ক। এ নিয়ে ড. ইউনূসের সঙ্গে ফোনেও আলাপা করেন। সেই ধারাবাহিকতায় আসছে প্রতিনিধি দল।
পররাষ্ট্র সচিব বলেন, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যেতে পারেন। জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!