[ জাতীয় ]
বন্যার্তদের একদিনের বেতন দেবেন আসিফের দুই মন্ত্রণালয় সংশ্লিষ্টরা
ফাইল ফটো
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন জমা দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই এই তথ্য জানিয়েছেন।
.png)
শুক্রবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, কর্মচারীগণ ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন।
ফেসবুক পোস্টে তিনি দেশের এই সংকটকাল উত্তরণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বন্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!