[ জাতীয় ]
সন্ধ্যার মধ্যে বন্যা কবলিত এলাকায় ধেয়ে আসছে ঝড়
ফাইল ফটো
ভারতীয় পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিপাতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালীসহ বেশ কয়েকটি দেলা। বন্যা কবলিত এসব এলাকার জন্য আরো দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস।
ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, রাজশাহী, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
.png)
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!