ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বন্যার্তদের জন্য একদিনের বেতন দিলেন নৌবাহিনীর সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৩, ২৩ আগস্ট ২০২৪
বন্যার্তদের জন্য একদিনের বেতন দিলেন নৌবাহিনীর সদস্যরা
ফাইল ফটো

বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দিয়েছেন নৌবাহিনীর সদস্যরা।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর উপায়

এদিকে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠাতে আগ্রহীদের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

Advertisement

আগ্রহীদের সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ নামের অ্যাকাউন্টে (হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩) অনুদান পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!